News Flash

Image

World Deaf Day : বিশ্ব বধির দিবস পালিত বিলোনীয়াতেও

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ মার্চ৷৷ ৪ ঠা মার্চ  বিশ্ব বধির দিবস উপলক্ষে দক্ষিণ জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুক্রবার সকালে এক সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয় বিলোনিয়া উচ্চতর বালিকা বিদ্যালয়ে৷সকাল ১০ টায় বিলোনিয়া উচ্চতর বালিকা বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব বধিরতা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে সচেতনতা মূলক  সেমিনারের  পাশাপাশি আয়োজন করা হয় ডেন্টাল হেলথ ক্যাম্পেরও৷ এতে মোট ১১০ জন ছাত্রী তাদের দাঁত ও কান পরীক্ষা করান৷ উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে  জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ  আলোচনা রাখতে গিয়ে প্রথমেই বধিরতা রোগ সম্পর্কে গুরুত্ব সহকারে সকলকে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন  এবং ছাত্রীদের মধ্যে  স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করেন তিনি৷ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডঃ সৌরভ দাস এবং সুকলের শিক্ষক শিক্ষিকারাও৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top