News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ratan Lal Nath : রাজ্যে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে : শিক্ষামন্ত্রী
Image

Ratan Lal Nath : রাজ্যে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৪ মার্চ : রাজ্যে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। রাজ্যে এনএসএস ১৯৭৬ সালে ৬টি কলেজের ৬০০ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল। এনএসএস স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক দুর্যোগ, রক্তদান, স্বচ্ছভারত, বনমহোৎসব, পণবিরোধীর মত আরও নানা রকম সমাজ সচেতনমূলক কর্মকান্ডের সাথে যুক্ত। আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস ইউনিটের প্রশিক্ষণ শিবির ও রক্তদান উৎসবের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় ৩২ হাজার এনএসএস স্বেচ্ছাসেবক রয়েছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণের উপর অগ্রাধিকার দিয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া নির্ভর করছে শ্রেণী কক্ষের উপর। তাই এনসিইআরটি কারিকুলাম থেকে শুরু করে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ৩৪টি সংস্কার করা হয়েছে। রাজ্যের ১২৫ জন মেয়ে ন্যাশন্যাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন শংকর দেব। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সুনীল চন্দ্র দেব, এনএসএস রাজ্য নোডাল অফিসার ড. চিত্রজিৎ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। রক্তদান শিবিরে ২৫ জন এনএসএস স্বেচ্ছাসেবক রক্তদান করেছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top