News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিয়েভ থেকে যাচ্ছিলেন পোলান্ডে, ইউক্রেনের ভূখণ্ডে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া
Image

কিয়েভ থেকে যাচ্ছিলেন পোলান্ডে, ইউক্রেনের ভূখণ্ডে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

কিয়েভ, ৪ মার্চ (হি.স.): ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোলান্ড যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক ভারতীয় পড়ুয়া। কিয়েভ থেকে পোলান্ড সীমান্তের দিকে যাওয়ার সময় ওই পড়ুয়া গুলিবিদ্ধ হন। তাঁকে মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।

এখন পোলান্ডে রয়েছেন অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। তিনি জানিয়েছেন, ‘‘আমি জানতে পেরেছি কিয়েভ থেকে আসার সময় একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে মাঝপথ থেকেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই পড়ুয়াকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ ভিকে সিং জানিয়েছেন, “আমরা কম ক্ষয়ক্ষতির মধ্যে সর্বাধিক উদ্ধারের চেষ্টা করছি।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top