News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : কল্যাণপুরে অটো দুর্ঘটনায় শিশু সহ আহত পাঁচ
Image

Accident : কল্যাণপুরে অটো দুর্ঘটনায় শিশু সহ আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ মার্চ৷৷ কল্যাণপুরে ভয়াবহ অটো দুর্ঘটনায় শিশু সহ আহত হয় পাঁচ জন যাত্রী৷ ঘটনা বৃহস্পতিবার রাতে কল্যাণপুর থানা এলাকার গুংরাই ছড়াতে৷

বিস্তারিত খবরে কল্যাণপুর থানা সূত্রে জানা যায় গতকাল রাতে পানিসাগর দেওছড়া থেকে খোয়াই তবে বিয়ের নিমন্ত্রণ খেতে রাতে ট্রেনে করে তেলিয়ামুড়া রেলস্টেশনে নামেন একই পরিবারের পাঁচ জন যাত্রী৷এরপর উনারা টট্ট ০৬ ৩০৬২ নম্বরের অটো গাড়িতে ওঠেন খোয়াই যাবার উদ্দেশ্যে বিয়ের নিমন্ত্রণ খাবেন৷ যাবার পথে কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গুংরাই ছড়া এলাকায় একটি সেতুর উপর গাড়ি পালটি খায় অতিরিক্ত গতি থাকার কারণে৷

খবরে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর দমকল বাহিনী৷ আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজন আহত কি জিবিতে রেফার করেন৷ আহতরা হলেন রথীশ চন্দ্র দেবনাথ বয়স ৪৩৷ প্রমিলা দেবনাথ বয়স ৪০৷ দিপু দেবনাথ বয়স ২৭৷ রত্না দেবনাথ বয়স ৩০৷রাজিব দেবনাথ বয়স ১১৷ শিশু সমেত প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রেশমি দেববর্মা জিবিতে প্রেরণ করেন ১০২ আম্বুলান্স দিয়ে৷ ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য ছড়ায়৷ অটো গাড়ি কে আটক করে কল্যাণপুর থানার পুলিশ৷ গাড়িটির বেশ ক্ষতি হয়৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top