News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনলাইনে চিটফান্ড ও পেটিএম জালিয়াতি, বহিঃরাজ্যের মহিলা সহ দুই প্রতারককে ধরেছে ত্ৰিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
Image

অনলাইনে চিটফান্ড ও পেটিএম জালিয়াতি, বহিঃরাজ্যের মহিলা সহ দুই প্রতারককে ধরেছে ত্ৰিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ২ মার্চ (হি.স.) : অনলাইনে চিটফান্ড স্কিম চালানো এবং পেটিএম জালিয়াতির দায়ে বিহার এবং পঞ্জাব থেকে দুই প্রতারককে গ্রেফতারে সাফল্য কুড়িয়েছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, বোধজংনগর থানায় ২০১৮ সালে ২০ ডিসেম্বর পেটিএম জালিয়াতির মামলা দায়ের করা হয়েছিল। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪২০ ধারায় পুলিশ ওই মামলা রুজু করেছিল। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর অবশেষে ২৪ ফেব্রুয়ারি ওই মামলায় অভিযুক্ত বিজয় পণ্ডিতকে বিহারে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে বোধজংনগর থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে আগরতলায় এনেছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পেটিএম জালিয়াতির মূল পাণ্ডাকে গ্রেফতারে তদন্তকারী পুলিশ আধিকারিক ছিলেন এসআই টিটন পাল এবং তদন্তের তদারকি করেছেন ডেপুটি পুলিশ সুপার বেনজাম দেওয়ান।

অনুরূপ একটি অনলাইন জালিয়াতির মামলায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পঞ্জাব থেকে প্রতারক মহিলাকে গ্রেফতার করে রাজ্যে এনেছে। পুলিশ সূত্রের খবর, ২০২০ সালের ১৯ নভেম্বর পূর্ব আগরতলা থানায় অনলাইন গেমের মাধ্যমে প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। পুলিশ জানিয়েছে, অনলাইন গেমের আড়ালে মোবাইল অ্যাপ ভিত্তিক চিটফান্ড পরিচালিত হচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি ওই সংস্থার ডিরেক্টর আঁচল ভারত থেকে দুবাই পালিয়ে যাওয়ার সময় অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দাদের জালে ধরা পড়েন। ক্রাইম ব্রাঞ্চের লুক আউট নোটিশের ভিত্তিতে অমৃতসর পুলিশের গোয়ান্দা শাখা তাঁকে গ্রেফতার করেছে এবং ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিয়েছে। গত ১ মার্চ ট্রানজিট রিমান্ডে ত্রিপুরা পুলিশ তাকে আগরতলায় এনেছে এবং পশ্চিম আগরতলা মহিলা থানার লকআপে রাখা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অনলাইন গেমের আড়ালে চিটফান্ড জালিয়াতির দায়ে অভিযুক্তকে গ্রেফতারে তদন্তকারী পুলিশ আধিকারিক ছিলেন ডেপুটি পুলিশ সুপার জয়ন্তকুমার রায় এবং তদন্তকার্যে তদারকি করেছেন ডেপুটি পুলিশ সুপার অজয়কুমার দাস।

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top