News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: পরিবর্তিত সময়ে ভারতকে আরও বেশি শক্তিশালী হতে হবে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: পরিবর্তিত সময়ে ভারতকে আরও বেশি শক্তিশালী হতে হবে : প্রধানমন্ত্রী

রবার্টসগঞ্জ, ২ মার্চ (হি.স.): পরিবর্তিত সময়ে ভারতকে আরও বেশি শক্তিশালী হতে হবে। বুধবার উত্তর প্রদেশের রবার্টসগঞ্জের (সোনভদ্র) নির্বাচনী জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত তখনই শক্তিশালী হবে যখন অন্য দেশের ওপর ভারতের নির্ভরতা কমবে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রসঙ্গও এদিন উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “ভারতের ক্রমবর্ধমান সামর্থ্যের কারণেই আমরা ইউক্রেনে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের উদ্ধারে এত বড় অভিযান চালাচ্ছি। অপারেশন গঙ্গার আওতায় দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। এই মিশনে গতি আনতে চারজন মন্ত্রীকেও সেখানে পাঠানো হয়েছে।”

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি দেশের জনগণকেও আশ্বস্ত করছি, নিজস্ব নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবে ভারত সরকার।” বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, “যারা আত্মনির্ভর ভারত অভিযান নিয়ে মজা করে, যারা ভারতের সেনাবাহিনীকে অপমান করে, যারা ভারতের উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমী মেক ইন ইন্ডিয়া অভিযান নিয়ে মজা করে। এই পরিবারবাদীরা কখনই ভারতকে শক্তিশালী করতে পারবে না।”

প্রধানমন্ত্রী এদিনের নির্বাচনী জনসভায় আরও বলেছেন, “এই অঞ্চলের কৃষকরাও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একটি বড় সুবিধা পেয়েছেন। শুধুমাত্র সোনভদ্র জেলাতেই ২ লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ৩৫০ কোটি টাকারও বেশি জমা হয়েছে। উত্তর প্রদেশে আগে বেআইনি অস্ত্র তৈরি করা হত, যা এখানকার মানুষকে ভয় দেখানো ও হত্যা করার জন্য ব্যবহার করা হত। এখন এখানে শেল ও ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, যা ভারতকে রক্ষা করতে ব্যবহৃত হয়। এই পরিবর্তন এসেছে বিজেপি সরকারে।”

Releated Posts

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top