News Flash

Image

Suicide In Tripura: ফাঁসিতে যুবকের আত্মহত্যা

খোয়াই, ১ মার্চ : খোয়াই থানা এলাকার সিঙ্গিছড়ার লোধি পাড়ায় এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম সুশেন দাস।


ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষ করে ওই যুবক নিজের ঘরে ঘুমোতে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। তখন সে কোন সাড়া দিচ্ছিলো না। তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ হয়। দরজা ফাঁকা করে তারা লক্ষ্য করেন তার দেহ ফাঁসিতে ঝুলছে। তখন পরিবারের লোকজনরা চিৎকার শুরু করেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে। পুলিশ ছুটে এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন এই আত্মহত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top