News Flash

  • Home
  • দিনের খবর
  • অনন্তনাগের হাসপাতালে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, দুই শিশু-সহ আহত ১০
Image

অনন্তনাগের হাসপাতালে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, দুই শিশু-সহ আহত ১০

শ্রীনগর, ১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় প্রসূতি ও শিশু হাসপাতালে (এমসিসিএইচ) গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে আহত হয়েছেন মোট ১০ জন। আহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিকেজের কারণেই মঙ্গলবার হাসপাতালের টিকিট বিভাগে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হাসপাতালের কয়েকজন কর্মী, দু’টি শিশু-সহ ১০ জন আহত হয়েছেন।

আহত অবস্থায় প্রত্যেককে অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্তনাগ জিএমসি-র প্রিন্সিপাল ডাঃ তারিক কুরেশি জানিয়েছেন, সামান্য আহত অবস্থায় ১০ জনের চিকিৎসা চলছে। কারও চোট গুরুতর নয়। আহত ১০ জনের মধ্যে রয়েছেন দু’টি শিশু ও হাসপাতালের ৩ জন কর্মী।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top