News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP Trinamool : তুফানগঞ্জের বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
Image

BJP Trinamool : তুফানগঞ্জের বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

তুফানগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার ভোট চলাকালীন নিখোঁজ তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বসাক । দলের অভিযোগ বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণ করা হয়েছে । তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী সুপ্রীতি দাস তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ আস্বীকার করেছে শাসক দল ।

রাজ্যের ১০৮ পুরসভার ভোটে রবিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তুফানগঞ্জ পুরসভার ১২টি ওয়ার্ডেও । এই পুরসভায় বিজেপির তরফে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তারই মধ্যে তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বসাককে রবিবার অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেক খোঁজার পরও তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী সুপ্রীতি দাস তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এদিন সকাল ১১টা নাগাদ তুফানগঞ্জ থানার পুলিশ বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে উদ্ধার করে তুফানগঞ্জ থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদের জন্য।

সুপ্রীতি দাস জানান, এদিন সকাল ৬টা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ছ’টা নাগাদ তাঁর সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয়। তারপর অপহরণের খবর আসে। পরবর্তীতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই প্রার্থীকে শামুকতলা থেকে উদ্ধার করে তুফানগঞ্জ থানায় নিয়ে যায়।

তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় বলেন, ‘সকাল থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা অশান্তির বাতাবরণ তৈরি করছে। বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দেওয়ার জন্য বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণ করেছে।‘

প্রসেনজিৎ বসাক বলেন, ‘সকালে ভোটকেন্দ্রে ঢোকার আগেই আমাকে অপহরণ করে তৃণমূলের দুষ্কৃতীরা।’

যদিও তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জের সভাপতি শিবপদ পাল বলেন, ‘তুফানগঞ্জে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন।‘

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top