News Flash

Image

Arrested : ড্রাগস সহ যুবক গ্রেফতার

তেলিয়ামুড়া, ২৪ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ড্রাগস সেবনকারী এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তার কাছ থেকে তিন কৌটা  ড্রাগস উদ্ধার হয়েছে। সে ওই এলাকায় অবস্থান করে ড্রাগস নিচ্ছিল। তখনই স্থানীয় জনগণ বিষয়টি প্রত্যক্ষ করেন। তাকে আটক করে উত্তম-মধ্যম দেওয়া হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় সময়ই ওইসব এলাকায় ড্রাগস সেবনকারী এবং বিক্রেতারা ঘোরাফেরা করে। তাতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এমনকি যুবসমাজ ড্রাগসের প্রতি আসক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top