News Flash

  • Home
  • দেশ
  • Fire: হরিয়ানার সোনিপতে ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

Fire: হরিয়ানার সোনিপতে ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

সোনিপত, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার সোনিপত জেলায় ভয়াবহ আগুন লাগল একটি একটি ফ্যাক্টরিতে। বুধবার গভীর রাতে সোনিপতের কুন্দলি শিল্পাঞ্চল এলাকা অবস্থিত আইনক্স ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফ্যাক্টরির মালিক ও প্রশাসনের অনুরোধে হরিয়ানা দমকলকে সাহায্য করতে দিল্লি থেকে আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৬টি ইঞ্জিন। বুধবার গভীর রাতের আগুন নিভিয়ে ফেলা হয় বৃহস্পতিবার। এদিন সকালেও ফ্যাক্টরিতে থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার গভীর রাতে সোনিপতের কুন্দলি শিল্পাঞ্চল এলাকায় (সেক্টর ৫৩-র ফেস ৫-এ) অবস্থিত আইনক্স ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্রথমে আগুন নেভাতে পৌঁছয় হরিয়ানা দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু, আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে দিল্লি দমকলের সাহায্য চাওয়া হয়। দিল্লি-হরিয়ানা সীমানা এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরির আগুন নেভাতে পৌঁছয় দিল্লি দমকলের ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বৃহস্পতিবার আগুন নেভানো সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top