News Flash

Image

Fire : নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

বিশালগড়, ২৪ ফেব্রুয়ারি : জম্পুইজলার চিকনছড়া যোগী রাম পাড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাই হলো মারুতি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাড়ির মালিকের নাম কিশর দেববর্মা।


জানা গেছে, কিশোর দেববর্মা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শ্বশুর বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গাড়ি রেখে রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক দেড়টা নাগাদ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নাশকতামূলক অগ্নিকাণ্ডে গাড়ি পুড়ে ছাই হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top