News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TBSE : ত্রিপুরায় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি
Image

TBSE : ত্রিপুরায় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১-২২ সালের উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ফলাফল প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মত এবারও ওয়েবসাইটের মাধ্যমে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে টার্ম-১ পরীক্ষার প্রভেশনাল ফল জানতে পারবে। ওয়েবসাইটগুলি হল www.tbse.tripura.gov.in / www.tripura.nic.in । ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা আজ এই সংবাদ দিয়েছেন।


এদিন তিনি জানান, গত ১৫ ডিসেম্বর টার্ম ওয়ান পরীক্ষা শুরু হয়েছিল। ২৯ ডিসেম্বর মাধ্যমিক এবং ৭ জানুয়ারি উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা সমাপ্ত হয়েছে। সেই সুবাদে ১৮ জানুয়ারি থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি সমস্ত উত্তরপত্র মূল্যায়ন সমাপ্ত হয়েছে। এখন ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে।


তাঁর দাবি, এবছর পর্ষদেই ফলাফল ঘোষণার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে না। তবে, ওয়েবসাইটে ফলাফল থাকবে। তাছাড়া, সমস্ত বিদ্যালয়েও একত্রিত ফলাফল পাঠানো হবে।


এদিন তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি এমন থাকলে ১৮ এপ্রিল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে টার্ম ওয়ান পরীক্ষার মতই টার্ম টু পরীক্ষার প্রশ্নপত্র হবে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top