News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Sakshi Maharaj: ২০১৭-র রেকর্ড ভেঙে ফেলবেন যোগী, উত্তর প্রদেশে ফের হবে বিজেপি সরকার : সাক্ষী মহারাজ
Image

Sakshi Maharaj: ২০১৭-র রেকর্ড ভেঙে ফেলবেন যোগী, উত্তর প্রদেশে ফের হবে বিজেপি সরকার : সাক্ষী মহারাজ

উন্নাও, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। বুধবার সকালে উন্নাও-এর গদন খেরা প্রাথমিক বিদ্যালয়ের পোলিং বুথে নিজের ভোট দিয়েছেন সাক্ষী মহারাজ। ভোট দেওয়ার পর তিনি দাবি করেছেন, “উন্নাওয়ের ৬টি আসনের সবকটিতেই সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। আমি যে প্রচার করেছি, তার ভিত্তিতে বলতে পারি মুখ্যমন্ত্রী যোগী তাঁর নিজের ২০১৭ সালের রেকর্ড ভেঙে আবারও সরকার গঠন করবেন। আমি মনে করি এই সংখ্যা এবার ৩৫০ পর্যন্ত যেতে পারে।”

কর্নাটকে হিজাব বিবাদ নিয়েও এদিন মুখ খুলেছেন সাক্ষী মহারাজ। বিরোধীদের নিশানা করে সাক্ষী মহারাজ বলেছেন, “বিরোধীরা হিজাব ইস্যুকে নির্বাচনে নিয়ে এসেছে। এই নিয়ম (ইউনিফর্মের জন্য) কর্ণাটকে গঠিত হয়েছিল। আমি মনে করি, সমগ্র দেশে হিজাব নিষিদ্ধ করার জন্য একটি আইন আনা উচিত।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top