News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : আমবাসায় রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : আমবাসায় রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আমবাসা, ২৩ ফেব্রুয়ারি : আমবাসা থানার কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ এক ব্যক্তির দেহ রাস্তার উপরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


খোঁজখবর নিয়ে জানা গেছে মৃত ব্যক্তির নাম শঙ্কর ভট্টাচার্য। মৃত ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই। কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে আমবাসা থানার পুলিশ জানিয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top