News Flash

  • Home
  • দেশ
  • ভারী তুষারপাতে জনজীবন স্তব্ধ কাশ্মীরে, বিঘ্নিত উড়ান ও ট্রেন পরিষেবা
Image

ভারী তুষারপাতে জনজীবন স্তব্ধ কাশ্মীরে, বিঘ্নিত উড়ান ও ট্রেন পরিষেবা

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারী তুষারপাতে জনজীবন স্তব্ধ হয়ে পড়ল কাশ্মীরে। দৃশ্যমানতার অভাবে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা, শ্রীনগর-জম্মু হাইওয়েতে বিপর্যস্ত হয়েছে যানবাহন চলাচল। বুধবার ভোর থেকে প্রবল তুষারপাত শুরু হয় কাশ্মীর উপত্যকায়, শ্রীনগর শহরে ৫ ইঞ্চি পর্যন্ত বরফ জমে যায়। এই শীতের মরশুমে এই প্রথম এতটা তুষারপাত হয়েছে শ্রীনগরে।

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। ৫০০ মিটারের নীচে নেমে যায় দৃশ্যমানতা। শ্রীনগর বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃশ্যমানতার অভাবে এদিন শ্রীনগর বিমানবন্দর থেকে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ট্রেন পরিষেবা এদিন বন্ধ ছিল। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top