News Flash

  • Home
  • দেশ
  • Fire: আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪টি দোকান
Image

Fire: আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪টি দোকান

আলিপুরদুয়ার, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই।

জানা গেছে, মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আরও একটি ইঞ্জিন কলেজ হল্ট এলাকায় পৌঁছোয়। প্রায় দুই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয় যায় চারটি দোকান। রাতেই ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, মহকুমা শাসক বিপ্লব সরকার, দমকলের ওসি স্বপন দাস সহ অন্যরা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল।

Releated Posts

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…

ByByNews Desk Jun 24, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…

ByByNews Desk Jun 24, 2026

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top