News Flash

Image

Tripura legal Cell : আইনসেবার  ২৫ বছরে লোগো 

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : আইনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ লোগো প্রকাশ করা হয়েছে। বুধবার ত্রিপুরা উচ্চ আদালতে এই বিশেষ লোগো প্রকাশ করেন  প্রধান বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পেট্রন-ইন-চিফ ইন্দ্রজিৎ মোহান্তি। উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান  শুভাশিস তলাপাত্র, হাইকোর্ট আইনসেবা কমিটির চেয়ারম্যান, বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সত্য গোপাল চট্টোপাধ্যায় এবং রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য। 


আইনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ত্রিপুরায় নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় রাজ্যের ৫৮ টি ব্লকে বিশেষ আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে প্রয়োজনীয় শংসাপত্র ছাড়াও সুবিধাভোগীদের বিভিন্ন উপকরণ সরবরাহ করা হচ্ছে। 


ইতিমধ্যে কয়েকটি ব্লকে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে। এগুলিতে সাধারন নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিবিরগুলিতে আইনি পরামর্শও পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের নাগরিকরা। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপ-সচিব হেনা বেগম এই খবর জানিয়েছেন।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top