News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার
Image

ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার

নিউইয়র্ক, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়াকে হুঁশিয়ারি দিল আমেরিকা। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার প্রতিনিধি বলেছেন, “আন্তর্জাতিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘনের দায়ে রাশিয়াকে জবাবদিহি করতে ব্যবস্থা নেবে আমেরিকা।” আমেরিকার প্রতিনিধি আরও বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপ স্পষ্টতই ইউক্রেনে আরও আক্রমণের অজুহাত তৈরি করার রাশিয়ার প্রচেষ্টার ভিত্তি।”

পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী প্রজাতন্ত্রকে ‘স্বাধীন’ ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা জানিয়েছে, “ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর রাশিয়ার স্পষ্ট আক্রমণ বিনা উস্কানিতেই। রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্র হিসেবে ইউক্রেনের মর্যাদার ওপর আক্রমণ। এটি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলি লঙ্ঘন করে।”

Releated Posts

গ্যাস সংকটে পেশোয়ারে এলপিজির দাম আকাশছোঁয়া, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ইসলামাবাদ, ১৫ জুন (আইএএনএস): প্রাকৃতিক গ্যাসের ঘাটতির জেরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-র…

ByByNews Desk Jun 15, 2026

বাংলাদেশে রাধা-গোবিন্দ মন্দিরে শ্রীরামের প্রতিকৃতি অবমাননা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা মানবাধিকার সংগঠনের

ঢাকা, ১৫ জুন (আইএএনএস): বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রাধা-গোবিন্দ মন্দিরে ভগবান শ্রীরামের প্রতিকৃতি অবমাননা এবং মূর্তি ভাঙার…

ByByNews Desk Jun 15, 2026

ওমানে উদ্ধার হওয়া এমটি জলভিরের ২০ ভারতীয় নাবিকের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের, শীঘ্রই দেশে ফিরছেন তাঁরা

মাসকাট, ১৫ জুন (আইএএনএস): ওমানে ভারতীয় রাষ্ট্রদূত প্রশান্ত পাইস সোমবার মাসকাটে এমটি জলভির-এর ২০ জন ভারতীয় নাবিকের সঙ্গে…

ByByNews Desk Jun 15, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top