News Flash

Image

Thief : আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরি

সাব্রুম, ২২ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার মানিকগড়ে এক আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। ওই আইনজীবীর নাম গোপাল চন্দ্র মজুমদার। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।


ঘটনাটি ঘটেছে দিন দুপুরে। ঘটনার বিবরণে জানা যায় আইনজীবী গোপাল চন্দ্র মজুমদার তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার প্রয়োজনে আগরতলায় এসেছিলেন। তখন বাড়িতে ছিলেন তার মেয়ে এবং জামাতা। মেয়ে এবং মেয়ের জামাতা বাড়ি থেকে চলে যাওয়ার পর এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সাব্রুম থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top