News Flash

  • Home
  • বিনোদন
  • মুম্বই পর্ন কাণ্ডে পুলিশের জালে আরও ৪ অভিযুক্ত
Image

মুম্বই পর্ন কাণ্ডে পুলিশের জালে আরও ৪ অভিযুক্ত

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : মুম্বই পর্ন মামলায় গত বছরের জুলাই মাসে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তিনমাসের কাছাকাছি জেল খাটেন। পর্ন মামলায় একাধিক কেলেঙ্কারিতে ফাঁসেন রাজ কুন্দ্রা। সেই মামলায় ফের পুলিশের জালে আরও ৪ অভিযুক্ত । মঙ্গলবার এই মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে।

গ্রেফতারির তালিকায় রয়েছেন এক কাস্টিং ডিরেক্টর। ২৯ বছর বয়সী কাস্টিং ডিরেক্টর নরেশ রামাবতার পালের সঙ্গে অভিযুক্তের তালিকায় রয়েছে সেলিম সায়িদ (৩২), আব্দুল সায়িদ (২৪) এবং আমন বার্নওয়াল (২২)। এই ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য প্রত্যেককে নাকি ২ হাজার টাকা দেওয়া হয়েছিল। মুম্বই পুলিশের বিশেষ ক্রাইম ব্রাঞ্চ ভারাসোভা এবং বোরিভালি অঞ্চল থেকে দু’জনকে গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদের বিরুদ্ধে একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন এক অভিনেত্রীকে ধর্ষনের অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে নির্যাতিতা ওই অভিনেত্রীকে জোর করেই মাড আইল্যান্ডের একটি বাংলোয় নিয়ে এসেছিল নরেশ পাল। সঙ্গী ছিল সেলিম, আব্দুল এবং আমান। বেগতিক দেখে বেশ কিছুদিন বেপাত্তা ছিল নরেশ। গোয়া এবং সিমলায় লুকিয়ে থাকার পর মুম্বই ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে সে। অন্যদিকে গতবছর পর্নোগ্রাফি কাণ্ডে জামিন পাওয়ার পর বেশ কিছুদিন মিডিয়া থেকে দূরে ছিলেন রাজ কুন্দ্রা। এবার সেই মামলায় ফের নতুন মোড় ।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top