News Flash

Image

লেফুঙ্গায় প্রচুর বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : লেফুঙ্গা থানার ফটিকছড়া বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ।


মহকুমা পুলিশ আধিকারিক ড. কমল বিকাশ চৌধুরী এবং স্থানীয় থানার ওসির নেতৃত্বে পুলিশ ফটিকছড়া বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়েছিল। অভিযান চালিয়ে প্রায় একশত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ বাজারের ঐ দোকানে হানা দেয়। হানা দিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেআইনিভাবে বিলেতি মদ মজুদ করার দায়ে দোকানের মালিকের বিরুদ্ধে নির্দৃষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।


উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় মাতালদের তাণ্ডব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ, কিছু দোকানে অবৈধভাবে বিলেতি মদ এবং দেশী মদ মজুদ করে বিক্রি করা হচ্ছে। আর তাতেই মাতালদের তাণ্ডব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। বাধ্য হয়ে এলাকার জনগণ পুলিশকে খবর দেন। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সোমবার সকালে এই সাফল্য পেয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ চৌধুরী জানিয়েছেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top