News Flash

  • Home
  • দেশ
  • Weather Change : শীতের সঙ্গে আজ রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

Weather Change : শীতের সঙ্গে আজ রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এই মরসুমের শীতের বিদায় নেওয়ার সময় এসে গেছে। হাল্কা শীতের আমেজে গা ভাসাচ্ছে বঙ্গবাসী। রবিবার তাপমাত্রা কিছুটা নীচের দিকেই। কলকাতায় রবিবার সকালের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও আছে।

রবিবার বাংলার জন্য আছে বৃষ্টির ভ্রুকুটি। ঘূর্ণাবতের জেরে সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রবিবার ও আগামীকাল সোমবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতায় আজ সারাদিন চলবে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা।
রবিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম।

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবহাওয়া কেটে গেলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top