News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : পাশের বাড়িতে আগুন, অল্পতে রক্ষা বিশালগড় পেট্রোল পাম্প
Image

Fire : পাশের বাড়িতে আগুন, অল্পতে রক্ষা বিশালগড় পেট্রোল পাম্প

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারী৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মীভূত  বিশালগড় বিওসি সংলগ্ণ অনিল চৌধুরীর বাড়ির রান্না ঘর৷ তবে অল্পেতে রক্ষা পায়  অনিল চৌধুরীর বসত ঘরটি৷ জানা যায় রবিবার বিকালে হঠাৎ বিশালগড় বিওসি সংলগ্ণ  অনিল চৌধুরীর বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় পার্শবর্তী বাড়ির লোকজন৷ যদিও  বাড়িতে কেউই  ছিল না৷ তারপর পার্শবর্তী বাড়ির লোকজনেরা এসে দেখতে পায় অনিল চৌধুরীর বাড়ির রান্না ঘরে ধাও ধাও করে আগুন জ্বলছে৷ সাথে সাথেই খবর পাঠানো হয় বাড়ির লোকদের এবং বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের৷

এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা৷ পাশাপাশি ছুটে আসে অনিল চৌধুরীর বাড়ির লোকেরা৷ এদিকে দমকল বাহিনীর কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ এই ঘটনায় অনিল চৌধুরীর বাড়ির রান্না ঘরের বিভিন্ন জিনিসের ক্ষতি হয়েছে৷ তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি৷ রবিবার বড় ধরনের ঘটনা ঘটার পুর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে বিশালগড়  অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ পাশেই ছিল বিশালগড় পেট্রোল পাম্প৷ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে অগ্ণিনির্বাপক দপ্তরকে এলাকাবাসীরা সাধুবাদ জানায়৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top