News Flash

  • Home
  • দেশ
  • J P Nadda: সপা ও কংগ্রেসকে তোপ নাড্ডার, বললেন দুই কোটি যুবক পাবে ল্যাপটপ ও মোবাইল
Image

J P Nadda: সপা ও কংগ্রেসকে তোপ নাড্ডার, বললেন দুই কোটি যুবক পাবে ল্যাপটপ ও মোবাইল

সুলতানপুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার উত্তর প্রদেশের সুলতানপুরের নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “সমাজবাদী পার্টি কী রামভক্তদের ওপর গুলি চালায়নি? কংগ্রেস দল কী রাম জন্মভূমি ইস্যুকে স্থগিত করেনি এবং বিপথগামী করেনি? কপিল সিব্বল (কংগ্রেস নেতা) সুপ্রিম কোর্টে বলতেন (রাম মন্দিরের) সিদ্ধান্ত বহাল রাখুন, না হলে বিজেপি লাভবান হবে।”

নাড্ডা এদিন বলেছেন, “১০০ বছর আগে যখন মহামারী হয়েছিল, তখন রোগের চেয়ে বেশি মানুষ অনাহারে মারা গিয়েছিলেন। মোদীজি করোনা মহামারীর সময়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের প্রতিটি দরিদ্র পরিবারে রেশন পৌঁছে দেওয়ার কাজ করেছেন।” সঙ্কল্প পত্রের প্রসঙ্গ টেনে এনে নাড্ডা আরও বলেছেন, “আমাদের সঙ্কল্প পত্রে উল্লেখ করা হয়েছে, হোলি ও দীপাবলিতে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পরে পড়ুয়াদের স্কুটি দেওয়া হবে। দুই কোটি যুবককে ল্যাপটপ ও মোবাইল দেওয়া হবে।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top