News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রবিবার তৃতীয় দফায় উত্তর প্রদেশের ৫৯টি আসনে ভোট, ৬২৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

রবিবার তৃতীয় দফায় উত্তর প্রদেশের ৫৯টি আসনে ভোট, ৬২৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা

লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, রবিবার তৃতীয় দফার ভোট। তৃতীয় দফায় ১৬টি জেলার ৫৯টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে, ভাগ্যপরীক্ষা হবে ৬২৭ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা ২.১৫ কোটি। যে সমস্ত জেলাগুলিতে রবিবার ভোটগ্রহণ হবে সেই জেলগুলি হল-হাথরাস, ফিরোজাবাদ, এটাহ, কাশগঞ্জ, মৈনপুরী, ফারুখাবাদ, কনৌজ, এটাওয়াহ, ঔরাইয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালাউন, ঝাঁসি, ললিতপুর, হামিরপুর ও মাহোবা।

এই দফায় ভাগ্যপরীক্ষা হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কারহাল আসন থেকে, এই আসনে বিজেপির প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল। শিবপাল যাদবেরও ভাগ্যপরীক্ষা হবে রবিবার, তিনি যশবন্তনগর আসন থেকে লড়ছেন। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা অবধি। ২০১৭ সালের ভোটে এই ৫৯টি আসনের মধ্যে ৪৯টি আসনে জিতেছিল বিজেপি। সমাজবাদী পার্টির ঝুলিতে ছিল ৯টি আসন, কংগ্রেসের ঝুলিতে একটি, বহুজন সমাজ পার্টি একটি আসনেও জিততে পারেনি।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top