News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Yogi Adityanath : বিজেপি মইনপুরীর সমস্ত বিধানসভা আসন জিতবে, সমাবেশে দাবি আদিত্যনাথ-র
Image

Yogi Adityanath : বিজেপি মইনপুরীর সমস্ত বিধানসভা আসন জিতবে, সমাবেশে দাবি আদিত্যনাথ-র

মইনপুরী(উত্তরপ্রদেশ), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে আসন্ন তৃতীয় দফার নির্বাচনে মইনপুরীর চারটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে বিজেপি।শুক্রবার সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত মইনপুরীতে এক জনসভায় এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন শুরুতেই সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের উপর তীব্র আক্রমণ শুরু করে বলেন,করহাল বিধানসভা কেন্দ্রে তাদের আসন্ন পরাজয় দেখে সপার নেতারা মেজাজ হারিয়ে ফেলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রার্থী এসপি সিং বাঘেলের উপর হামলা তাদের কাপুরুষতার এক উদাহরণ। করহাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সপা প্রধান অখিলেশ যাদব।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আজমগড় অখিলেশ যাদবকে সংসদ সদস্য হিসাবে বেছে নিয়েছে। কিন্তু যেহেতু তিনি কোভিডের সময় একবারও আজমগড়ে যাননি, তাই তিনি সেখান থেকে লড়াই করার সাহস করতে পারেননি অখিলেশ। তিনি কটাক্ষ করে বলেনন, আমি এখানে এসেছি আপনাকে আশ্বস্ত করতে যে আমি মেরামতের জন্য বুলডোজার পাঠিয়েছি। ১০ মার্চের পর আমরা আবার বুলডোজার চালানো শুরু করব। জনগণ রাজনীতিবিদদের ‘গরমি’ শেষ করে দেবে।

প্রসঙ্গত, সাত দফা উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। নির্বাচনের প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবার তৃতীয় দফার ভোট হবে ২০ ফেব্রুয়ারি। ভোট গণনা হবে ১০ মার্চ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top