News Flash

  • Home
  • দিনের খবর
  • Promod Sawant: আগামী সোমবার থেকে স্কুল খুলছে গোয়ায় : মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
Image

Promod Sawant: আগামী সোমবার থেকে স্কুল খুলছে গোয়ায় : মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

পানাজি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : করোনা সংক্রমণ কিছুটা কমার সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই খুলেছে স্কুল কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান । এবার আগামী সোমবার থেকে গোয়াতেও খুলে যাচ্ছে স্কুল। শুক্রবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এমনটাই ঘোষণা করেন।

ইতিমধ্যেই গোয়ায় ১০০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকাদানে কাজ সম্পুর্ণ হয়েছে। এদিন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করেন, “আগামী ২১ শে ফেব্রুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেনির সকল পড়ুয়ার জন্য খুলছে স্কুল। প্রায় ২ বছর পর স্কুল খোলার খবরে উচ্ছ্বসিত পড়ুয়ারাও।
গোয়ার মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা দফতর স্কুলগুলি পুনরায় খোলার পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে রাজ্য সরকার শিশুদের স্কুলে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছে।বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে এটির সুপারিশ করেছে এবং বর্তমানে কোভিড পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি জাতীয় নির্দেশিকাগুলি স্কুল খোলার জন্য এবং কিছু রাজ্য ইতিমধ্যে এটি শুরু করেছে। এই সমস্ত কিছু বিবেচনা করে রাজ্যে, ২১ ফেব্রুয়ারি থেকে স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছি,” তিনি আরও জানান, ভবিষ্যতেও অফলাইন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top