News Flash

  • Home
  • বিদেশ
  • Covid Vaccine: বাংলাদেশে ২৭ ফেব্রুয়ারি থেকে মিলবে না করোনা টিকার প্রথম ডোজ, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের
Image

Covid Vaccine: বাংলাদেশে ২৭ ফেব্রুয়ারি থেকে মিলবে না করোনা টিকার প্রথম ডোজ, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলাদেশে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশের নাগরিকদের আর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতরের এমন সিদ্ধান্তে কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এমন সিদ্ধান্ত মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম একটি ভিডিয়ো-এর মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে করোনা টিকার প্রথম ডোজ বন্ধের কথা জানিয়েছেন । ওই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনা টিকার বিশেষ অভিযান চালানো হবে। ওই দিন অন্তত এক কোটি নাগরিককে টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওইদিনের পরে আর কাউকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হবে।’

দেশে করোনা টিকার প্রথম ডোজের জন্য যে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে ওই শিবিরে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তাঁর কথায়, ‘সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার ছোবলে যারা মৃত্যুর কোলে লুটিয়ে পড়ছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুর হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এ অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি—সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।’ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ঘোষণায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড়ও উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যেখানে দেশে করোনা টিকার অভাব নেই বলে ঢাক পিটিয়ে যাচ্ছেন, সেখানে কেন প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top