News Flash

  • Home
  • দিনের খবর
  • Manish Tiwari: ১৯৭৫ সাল থেকে পঞ্জাবকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাকিস্তান : মণীশ তিওয়ারি
Image

Manish Tiwari: ১৯৭৫ সাল থেকে পঞ্জাবকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাকিস্তান : মণীশ তিওয়ারি

লুধিয়ানা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাকিস্তান, তাও আবার ১৯৭৫ সাল থেকে। জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। বুধবার লুধিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণীশ তিওয়ারি বলেছেন, “এক্ষেত্রে কোনও সন্দেহ নেই যে, পাকিস্তান ১৯৭৫ সাল থেকে অস্ত্র ও মাদক পাঠিয়ে পঞ্জাবকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু, বলা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি এর সঙ্গে জড়িত, একটি অত্যন্ত গুরুতর অভিযোগ। কেজরিওয়ালজিকে প্রমাণ দেখাতে হবে, যদি তাঁর কাছে প্রমান থাকে।”

পঞ্জাবে ভোট প্রচারে অনেক নেতাই মাথায় পাগড়ি পরছেন, এ প্রসঙ্গে মণীশ বলেছেন, “পাগড়ি পাঞ্জাবের গর্ব এবং তা নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।” অশ্বনী কুমারের কংগ্রেস ছাড়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেছেন মণীশ। এদিন তিনি বলেছেন, “অশ্বনী কুমারের কংগ্রেস দল ছাড়ার সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক… একটি রাজ্যসভা আসনের উচ্চাকাঙ্ক্ষা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে।”

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top