News Flash

  • Home
  • দেশ
  • Earthquake: মৃদু ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, শ্রীনগর ও পহেলগামের কাছেই কম্পন
Image

Earthquake: মৃদু ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, শ্রীনগর ও পহেলগামের কাছেই কম্পন

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। বুধবার সকাল ৫.৪৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে, কেঁপে উঠেছে শ্রীনগর থেকে পহেলগাম, গুলমার্গ থেকে রাজৌরি-কাশ্মীরের নানা প্রান্ত। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার সকাল ৫.৪৩ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.৯০ অক্ষাংশ এবং ৭৫.২৩ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। পহেলগাম থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, শ্রীনগর থেকে ৪৪ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, গুলমার্গ থেকে ৮০ কিলোমিটার পূর্বে ও রাজৌরি থেকে ১০৩ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

Releated Posts

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top