News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে নদীতে পড়ে গেল ভ্যান; পশ্চিমবঙ্গের ৪ শ্রমিকের মৃত্যু, আহত ১৫
Image

মধ্যপ্রদেশে নদীতে পড়ে গেল ভ্যান; পশ্চিমবঙ্গের ৪ শ্রমিকের মৃত্যু, আহত ১৫

শিবপুরী, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে গেল শ্রমিকবোঝাই একটি ভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের এবং ১৫ জন আহত হয়েছেন। সমস্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, শিবপুরী জেলার ভিরা গ্রামে একটি সেতু নির্মাণের কাজে যাচ্ছিলেন তাঁরা। কোলারাস থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা অলোক সিং জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কোলারাস থানার অন্তর্গত গোরিটিলা গ্রামের কাছে।

ওই পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রমিকদের নিয়ে শিবপুরী জেলার ভিরা গ্রামের দিকে যাচ্ছিল ভ্যানটি, ভোররাত দু’টো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টে যায় ভ্যানটি। তারপর সিন্ধু নদীতে পড়ে যায়। মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের এবং ১৫ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ট্রেনে উত্তর প্রদেশের ঝাঁসিতে এসেছিলেন সকলে। ঝাঁসি থেকে বাসে চেপে শিবপুরী জেলার পাদোরা গ্রামে এসেছিলেন তাঁরা। সেখান থেকে ভ্যানে চেপে ভিরা গ্রামের দিকে যাচ্ছিলেন সকলে। তখনই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ৩ জনের নাম হল-হামিদ মহম্মদ আব্দুল্লাহ, খাহুল আমীন ও হাকিম মুস্তাফা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top