News Flash

Image

Guwahati railway station : গুয়াহাটি রেলস্টেশনে উদ্ধার নগদ এক কোটি ৪৮ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা

গুয়াহাটি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উদ্ধার করা হয়েছে নগদ এক কোটি ৪৮ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা। আজ মঙ্গলবার সকালে তিন ব্যক্তি যথাক্ৰমে উত্তরপ্ৰদেশের অভিষেক শৰ্মা, উমেশচাঁদ শৰ্মা এবং নয়াদিল্লির পবন কুমারের লটবহরে তালাশি চালিয়ে রেল পুলিশ মোটা অঙ্কের বেহিসেবি টাকাগুলি বাজেয়াপ্ত করেছে।

রেলস্টেশনে জিআরপি থানায় টাকা সমেত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা অভিষেক শৰ্মা নামের ব্যক্তিটি গতকাল সোমবার অরুণাচল প্ৰদেশের কোনও ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে গুয়াহাটি এসেছে। টাকাগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের ছিল বা টাকাগুলির উৎস কী, সে সম্পর্কে পুলিশি জেরায় এখনও কিছু জানায়নি ধৃতরা। তবে অভিষেক শর্মা নাকি পুলিশকে বলেছে, সে ছাড়া অন্য দুজন আগে থেকে পল্টন বাজারের কোনও একটি হোটেলে ঘাঁটি করে ছিল।

ঘটনার পরিপ্রক্ষিতে পুলিশ তিনজনের বিরুদ্ধে জিআরপি ২০/২০২২ নম্বরে ভারতীয় দণ্ডবিধির ১২০বি/৪১৭/৪২০/৩৭৯/৩৪ নম্বরে মামলা রুজু করেছে। আজই তিনজনকে গুয়াহাটির বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছে। তবে আদালত তাদের ব্যপারে কী সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে এই খবর লেখা পর্যন্ত কিছুই জানা যায়নি।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top