News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গে কিছুই করেনি বিজেপি, পুরভোটে মানুষই তার জবাব দিয়েছে, বললেন মমতা
Image

উত্তরবঙ্গে কিছুই করেনি বিজেপি, পুরভোটে মানুষই তার জবাব দিয়েছে, বললেন মমতা

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে ফল ঘুরে গিয়ে বেশির ভাগ ওয়ার্ডেই তৃণমূলের রমরমা। ভোটের ফল প্রকাশ হতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, শিলিগুড়িতে গত নির্বাচনে জিতেছিল বিজেপি। কিন্তু মানুষের জন্য কিছু করেনি। পুরভোটে তারই রায় দিয়েছে মানুষ।

সোমবার মমতা বলেন, শুধু শিলিগুড়ি কেন, উত্তরবঙ্গের বহু জায়গায় বিজেপি জিতেছে। কিন্তু কোনও উন্নয়ন হয়নি। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, সেখানে গৌতম দেব মেয়র হবেন।

গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখেও এই পুরনিগমের প্রায় সব ওয়ার্ডেই এগিয়ে ছিল বিজেপি। তৃণমূলনেত্রীর কথায়, “দার্জিলিং, শিলিগুড়ির জন্য কাজ করার কথা ছিল তা করেনি। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কোনও কাজ করেনি বিজেপি। দক্ষিণবঙ্গের কথা তো ছেড়েই দিন। যা করেছি আমরাই।” বিজেপি-র পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা। এই তিন দলকে ‘জগাই-মাধাই-গদাই’-এর জোড়ি বলে কটাক্ষ করেছেন তিনি। তৃণমূলনেত্রীর কথায়, “বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-র হাতে ভোট তুলে দিয়েছিল সিপিএম। লোকসভা নির্বাচনেও তাই করেছে। কখনও বিজেপি সিপিএমকে ভোট দেয়, কখনও সিপিএম বিজেপি-কে, কখনও বিজেপি-কে ভোট দেয় কংগ্রেস, কখনও আবার কংগ্রেস বিজেপি-কে।”

মমতা মন্তব্য করেন, শিলিগুড়িতে অনেক উন্নয়ন হচ্ছে। শিলিগুড়ির সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। শিলিগুড়ির রাস্তা, ফ্লাইওভার, তিস্তা টাউন-সহ একাধিক বিষয় নিয়ে তৃণমূলের সরকার কাজ করছে। চার পুরনিগমের ভোটে মানুষের এই রায়ের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি বলেন, “এই জয় মানুষের। তবে যে কোনও জয় আমাদের আরও বেশি করে নম্র এবং মানবিক হতে সাহায্য করে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top