News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: যোগীর মন্তব্যের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

Mamata Banerjee: যোগীর মন্তব্যের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি স)। “যোগীর মন্তব্য থেকেই স্পষ্ট, উত্তরপ্রদেশের হার দেখছে বিজেপি“। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পশ্চিমবঙ্গ সম্পর্কে কটাক্ষের জবাব এভাবে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, ’বাংলার রাজনীতি হিংসার রাজনীতি। উত্তরপ্রদেশেও তো নির্বাচন চলছে, কিন্তু কটা হিংসার খবর পেয়েছেন? কিন্তু যে কোনও নির্বাচনের আগে কিংবা পরে বাংলার কি অবস্থা হয় সেটা আমাদের সকলেরই জানা। বাংলা কোনওদিন এইরকম শান্তিপূর্ণ নির্বাচন করে দেখাক।’ এর প্রেক্ষিতেই প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে চার পুরসভার ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ভোটের ফলাফল নিয়ে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়েও কথা বলেন মমতা। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ফের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তার কথাও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিচ্ছে। প্রেসিডেন্সিয়াল ধাঁচের সরকার তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে সমস্ত বিরোধী দলগুলিকে এক জায়গায় আসতে হবে। যুদ্ধে একটা কাঠবেড়ালিরও সাহায্য লাগে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top