News Flash

  • Home
  • দিনের খবর
  • ISRO: পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো
Image

ISRO: পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ইসরোর মুকুটে নয়া পালক যোগ হল। নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৫.৫৯ মিনিটে মহাশূন্যে পাড়ি দেয় ইসরোর পিএসএলভি-সি৫২ রকেট। বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক কক্ষপথে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে পিএসএলভি। এরমধ্যে রয়েছে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ‘ইওএস-০৪’। প্রায় ১ হাজার ৭০০ কিলোগ্রাম ওজনের ওই উপগ্রহটি কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের সাহায্য করতে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে।
উল্লেখ্য, আইএনএস-২বি উপগ্রহটি ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো রয়েছে, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষিকাজ এবং সবুজায়নের উপযুক্ত পরিবেশ এবং তাপের নিস্ক্রিয়তা নিয়ে দিনরাত গবেষণা চালানো হবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top