News Flash

  • Home
  • বিদেশ
  • Justin Bieber : পপ তারকা জাস্টিন বিবারের পার্টিতে গুলি, ব়্যাপার-সহ গুলিবিদ্ধ ৪
Image

Justin Bieber : পপ তারকা জাস্টিন বিবারের পার্টিতে গুলি, ব়্যাপার-সহ গুলিবিদ্ধ ৪

লস অ্যাঞ্জেলস, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের পার্টিতে চলল গুলি। ঘটনায় চারজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। শোনা যাচ্ছে, আহতদের মধ্যে রয়েছেন আমেরিকার জনপ্রিয় ব়্যাপার কোডাক ব্ল্যাক। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর।

সুপার বোল নামের কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন জাস্টিন বিবার। কনসার্ট হয়ে যাওয়ার পর আফটার পার্টি চলছিল লস অ্যাঞ্জেলসের ‘দ্য নাইস গাই’ রেস্তরাঁয়। শোনা গিয়েছে জাস্টিন ও কোডাক ছাড়াও পার্টিতে ছিলেন হেইলি ব্যাল্ডউইন, টবি ম্যাগুয়ার, কোলে কার্দাশিয়ানের মতো তারকারাও ছিল। রেস্তরাঁর ঠিক বাইরেই ঝামেলার সূত্রপাত হয়।
শোনা গিয়েছে, পার্টি থেকে বেরিয়ে যাওয়ার পথে দু’দলের মধ্যে বচসা শুরু হয়। আচমকা সেখানে গুলি চলে। গুলির শব্দে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দিকবিদিক শূন্য হয়ে চারদিকে ছুটতে থাকেন।

পুলিশের পক্ষ থেকে আহতদের নাম জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর, ব়্যাপার কোডাক ব্ল্যাকের পায়েও গুলি লেগেছে। বাকি আহতদের সঙ্গে তাঁকেও হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top