News Flash

  • Home
  • দেশ
  • Death : নন্দকুমারে পথচারীদের ধাক্কা মেরে দোকানে ঢুকল ডাম্পার, শিশু ও মহিলার মৃত্যু
Image

Death : নন্দকুমারে পথচারীদের ধাক্কা মেরে দোকানে ঢুকল ডাম্পার, শিশু ও মহিলার মৃত্যু

নন্দকুমার, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে পথচারীদের ধাক্কা মেরে দোকানে ঢুকল বেপরোয়া একটি ডাম্পার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশু ও এক মহিলার। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গর খঞ্চি এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর। ভয়াবহ দুর্ঘটনা। রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে যায়।

একটি অনুষ্ঠান বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে কয়েকজন বাড়ি ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে একটি শিশুর মৃত্যু হয়। তমলুক হাসপাতালে আনার পথে জখম এক মহিলারও মৃত্যু হয়। আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পুলিশ পৌঁছলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026

মাতলা নদীর পাড়ে বেআইনি ক্যাফেতে বুলডোজার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের নির্মাণ ভাঙল প্রশাসন

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন মাতলা নদীর তীরে বেআইনিভাবে নির্মিত ক্যাফে ‘অরণ্যের কূলে’ বৃহস্পতিবার…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top