হুগলি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): হুগলি জেলার ব্যাণ্ডেলে পুলিশের জালে ধরা পড়ল উত্তর প্রদেশের একটি সাইবার গ্যাং। গোপণ সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ব্যাণ্ডেলের একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা গায়েবের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, এই সাইবার অপরাধীরা কোনও ওটিপি বা পাসওয়ার্ড ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তুলতে সক্ষম। এ রকমই একটি প্রযুক্তি তাঁদের কাছে আছে বলে খবর। কিভাবে তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করত, পুলিশ তা বিস্তারিত জানার চেষ্টা করছে।

Arrested : ব্যাণ্ডেলে ধৃত সাইবার গ্যাং, ওটিপি অথবা পাসওয়ার্ড ছাড়াই টাকা তুলতে সক্ষম
Tags:
Releated Posts
‘কাইজেন’ নীতিতে বদলেছে ভারতের অর্থনীতির ডিএনএ, জাপানি বিনিয়োগকারীদের আহ্বান মোদির
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): গত ১২ বছরে জাপানের ‘কাইজেন’ (নিরবচ্ছিন্ন উন্নতি) নীতি অনুসরণ করে ভারতের অর্থনীতির ‘ডিএনএ’ বদলে…
ভারত-জাপান সম্পর্কের নতুন অধ্যায়: প্রযুক্তি, প্রতিরক্ষা, বিনিয়োগ ও জ্বালানিতে একাধিক ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২ জুলাই: ভারত-জাপান বার্ষিক সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জাপানের প্রথম…
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…
বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…


















