News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Bajaj : রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
Image

Rahul Bajaj : রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ব্যবসায়ী রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার প্রধানমন্ত্রী মোদী শোকবার্তায় টুইট করে জানান,”শ্রী রাহুল বাজাজ জিকে বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণ করা হবে। ব্যবসার বাইরেও তিনি সম্প্রদায়ের সেবার প্রতি অনুরাগী ছিলেন এবং একজন মহান মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি। “
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও শনিবার শিল্পপতি এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিন টুইটারে নিয়ে রাষ্ট্রপতি ভবন বলেছে, “শ্রী রাহুল বাজাজের মৃত্যুতে জানতে পেরে দুঃখিত। ভারতীয় শিল্পের অবদান রয়েছে তাঁর। তাঁর কর্মজীবন দেশের কর্পোরেট সেক্টরের উত্থান এবং সহজাত শক্তিকে প্রতিফলিত করেছিল। তাঁর মৃত্যু একটি শূন্যতা তৈরি হবে শিল্পের জগতে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”

প্রসঙ্গত, শনিবার পুনের রুবি হল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top