News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Guwahati High Court : কারবি পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডিএনএলএ-এর ছয় সদস্য নিহত সংক্রান্ত গুয়াহাটি উচ্চ আদালতে হলফনামা দাখিল রাজ্যের
Image

Guwahati High Court : কারবি পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডিএনএলএ-এর ছয় সদস্য নিহত সংক্রান্ত গুয়াহাটি উচ্চ আদালতে হলফনামা দাখিল রাজ্যের

হাফলং (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : কারবি পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গি সংগঠনের ৬ সদস্য নিহত সংক্রান্ত ঘটনার হলফনামা গুয়াহাটি উচ্চ আদালতে দাখিল করেছে রাজ্য সরকার। পুলিশ ও ডিএনএলএ জঙ্গি সদস্যের সংঘর্ষ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গুয়াহাটি উচ্চ আদালতে যে হলফনামা দাখিল করা হয়েছে এতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

গত বছরের ২২ মে কারবি পাহাড়ে ডিএনএলএ জঙ্গি সদস্যসের সংঘর্ষে ছয় ডিএনএলএ জঙ্গি সদস্য নিহত হয়েছিল বলে পুলিশ যে তথ্য দিয়েছিল, ওই সংঘর্ষ কি ভুয়ো ছিল? দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। বর্তমানে রাজ্যে পুলিশের সঙ্গে বিভিন্ন সময় জঙ্গি সংগঠন ও বিভিন্ন দুষ্কৃতকারীর সংঘর্ষ সংঘটিত হয়েছিল এনিয়ে গুয়াহাটি উচ্চ আদালতে চলছে এক জনস্বার্থ মামলা। এরই পরিপ্রেক্ষিতে কারবি পাহাড়ে পুলিশ ও ডিএনএলএ জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল এ নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব যে হলফনামা গুয়াহাটি উচ্চ আদালতে দাখিল করেছেন এতে উল্লেখ রয়েছে, গত বছরের ২২ মে পুলিশের সঙ্গে ডিএনএলএ জঙ্গি সংগঠনের সংঘর্ষ হয়েছিল। এতে ছয় জঙ্গি সদস্য নিহত হল। কিন্তু সংঘর্ষস্থল থেকে যে সব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল সে সবে জঙ্গি সংগঠনের কোনও সদস্যের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কারণ নিহত জঙ্গি সদস্যদের কাছ থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল সেগুলি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। তবে ফরেনসিক ল্যাবে তা পরীক্ষার পর উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রে জঙ্গি সংগঠনের কোনও সদস্যর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ধোক রাজ্যের গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবের দাখিলকৃত হলফনামায় এই কথা উল্লেখ থাকায় কার্যত এখন সেদিনের সংঘর্ষ কি ভুয়ো ছিল, তা নিয়ে দেখা দিয়েছে বিরাট প্রশ্ন।

রাজ্যে ইতিমধ্যে সংগঠিত বেশ কয়েকটি সংঘর্ষ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে। তবে এবার কারবি পাহাড়ে পুলিশ এবং ডিএনএলএ জঙ্গি সদস্যদের সঙ্গে সংঘটিত সংঘর্ষ সম্পর্কে গুয়াহাটি উচ্চ আদালতে সরকার কর্তৃক হলফনামা দাখিল করার পর এ সম্পর্কে আদালত কী নির্দেশনা জারি করে তা হবে লক্ষণীয়।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top