News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TBSE : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ২০ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা হবে, টার্ম টু পরীক্ষা এপ্রিলের মাঝামাঝিতে
Image

TBSE : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ২০ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা হবে, টার্ম টু পরীক্ষা এপ্রিলের মাঝামাঝিতে

আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ২০ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা হবে। পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা আজ এই সংবাদ দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, করোনা প্রকোপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তাই, এপ্রিলের মাঝামাঝি টার্ম টু পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।


এদিন তিনি জানান, গত ২৯ ডিসেম্বর মাধ্যমিক এবং ৭ জানুয়ারি উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা সমাপ্ত হয়েছে। সেই সুবাদে ১৮ জানুয়ারি থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি সমস্ত উত্তরপত্র মূল্যায়ন সমাপ্ত হয়েছে। এখন ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে।


তাঁর দাবি, এবছর পর্ষদেই ফলাফল ঘোষণার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে না। তবে, ওয়েবসাইটে ফলাফল থাকবে। তাছাড়া, সমস্ত বিদ্যালয়েও একত্রিত ফলাফল পাঠানো হবে।


এদিন তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি এমন থাকলে এপ্রিলের মাঝামাঝি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে। এক্ষেত্রে টার্ম ওয়ান পরীক্ষার মতই টার্ম টু পরীক্ষার প্রশ্নপত্র হবে। তাছাড়া, উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষা ১ থেকে ১৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে, ওই পরীক্ষায় এক্সটার্নাল পরীক্ষক থাকবেন।


এদিকে, নবম এবং একাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top