News Flash

  • Home
  • খেলা
  • Ramnath Kovind: রাষ্ট্রপতি সকাশে সচিন, কিংবদন্তী ক্রিক্রেটারের সঙ্গে বার্তালাপ কোবিন্দের
Image

Ramnath Kovind: রাষ্ট্রপতি সকাশে সচিন, কিংবদন্তী ক্রিক্রেটারের সঙ্গে বার্তালাপ কোবিন্দের

মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কিংবদন্তী ক্রিক্রেটার ও ভারতরত্ন সচিন তেন্ডুলকর। শুক্রবার সকালে মুম্বইয়ের রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া-র টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই সাক্ষাৎকার সম্পর্কে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন মহারাষ্ট্র সফরে রয়েছেন, বৃহস্পতিবারই মুম্বইয়ে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেলে রাষ্ট্রপতি ও সচিনের সাক্ষাৎকারের ছবি আপলোড করে জানানো হয়েছে, কিংবদন্তী ক্রিক্রেটার ও ভারতরত্ন সচিন তেন্ডুলকর মুম্বইয়ের রাজভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি ও সচিনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। উল্লেখ্য, এদিনই মুম্বইয়ের রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি, উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top