News Flash

  • Home
  • বাণিজ্য
  • রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্যের অনবদ্য পণ্য অ্যামওয়ের গামি ও জেলি স্ট্রিপ 
Image

রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্যের অনবদ্য পণ্য অ্যামওয়ের গামি ও জেলি স্ট্রিপ 

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: রোগ প্রতিরোধ আর সুস্বাস্থ্যের জন্য নতুন নতুন  পণ্যের উদ্ভাবনার পথ ধরে অ্যামওয়ে ইন্ডিয়া নিয়ে এলো সুস্বাদু, সুবিধাজনক ও আধুনিক সরল পদ্ধতির পুষ্টি সম্পুরক| অ্যামওয়ের গত আশি বছর ধরে সুনামের সঙ্গে থাকা ‘নিউট্রিলাইট’ ব্র্যান্ডের অধীনে নিয়ে আসা হলো ফ্লেভারযুক্ত গামি আর জেলি স্ট্রিপ| যার মধ্যে আছে সুস্বাস্থ্য, রোগ-প্রতিরোধ, হাড়ের স্বাস্থ্য, চোখের স্বাস্থ্য ইত্যাদির জন্য আবশ্যিক পরিপূরক পুষ্টি উপাদান| যুগের এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনকার প্রয়োজনীয়তা পূরণের জন্য অ্যামওয়ের এই উদ্যোগ| পণ্যগুলোর মধ্যে রয়েছে ‘সিজ অফ দ্য ডে’, ‘ডি-ফেন্স’ এবং ‘আই-ক্যান্ডি’| যার মধ্যে ডি-ফেন্স হচ্ছে জেলি স্ট্রিপ, যার মধ্যে আছে ভিটামিন ডি-থ্রি| আর বাকি দুটি গামি, যেগুলোতে রয়েছে সার্বিক স্বাস্থ্যের জন্য ভিটামিন, মিনারেলস এবং চোখের সুস্থতার জন্য লুটেইন ও জেক্সানথিন|

নতুন ধরনের এই পণ্যের বাজারজাতকরণের সূচনা নিয়ে অ্যামওয়ে ইন্ডিয়ার সি.ই.ও. অংশু বুধরাজা বলেন, “খুব সহজে, আনন্দের সঙ্গে পুষ্টি পরিপূরক গ্রহণ করে স্বাস্থ্যকর জীবন যাপনের লক্ষ্যেই নিয়ে আসা হয়েছে এই পণ্য| বর্তমান সময়ে তরুণ-তরুণীরা বেশিরভাগ সময়েই ঘরের ভেতর থাকে| যে কারণে তাদের শরীরে ভিটামিন ‘ডি’র উৎপাদন কম হয়| আবার বিভিন্ন ধরনের গ্যাজেটের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকার ফলে তাদের চোখের উপর চাপ পড়ে| এই দিকগুলো লক্ষ্য করে বর্তমানের ব্যস্ততম জীবনের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে এই পণ্যগুলো|”অ্যামওয়ে ইন্ডিয়ার সি.এম.ও. অজয় খান্না এনিয়ে বলেছেন, “একটা সমীক্ষায় দেখা যাচ্ছে, গ্রাহক বা ক্রেতাদের মধ্যে ৪৮ শতাংশই কোনো ধরনের পুষ্টি পরিপূরক ব্যবহার করেন না| এর একটা বড় কারণ হচ্ছে, সেইসব পণ্যের স্বাদ এবং গ্রহণ করার প্রক্রিয়ার প্রতি আগ্রহ না থাকা| তাই এই জেলি স্ট্রিপ আর গামি নিয়ে আসা হয়েছে| যার মাধ্যমে মানুষ আগ্রহের সঙ্গে পুষ্টি পরিপূরক গ্রহণ করতে পারবে|”    

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top