News Flash

  • Home
  • খেলা
  • BCCI : ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে দর্শকদের অনুমতির জন্য বিসিসিআইকে অনুরোধ সিএবি-র
Image

BCCI : ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে দর্শকদের অনুমতির জন্য বিসিসিআইকে অনুরোধ সিএবি-র

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ইডেন গার্ডেনে দর্শকদের অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে। বিসিসিআই থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সিএবি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেনে টি-২০সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

সিএবি-এর এপেক্স কাউন্সিল মিটিংয়ে ইডেন গার্ডেনের ফ্লাডলাইট সিস্টেমের সংস্কার এবং ডিএমএক্স সুবিধা সহ দ্রুততম সময়ে এলইডি সিস্টেম ইনস্টল করা প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এপেক্স কাউন্সিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক পোরেল এবং রবি কুমারকে তার ব্যতিক্রমী বোলিং পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top