News Flash

  • Home
  • বিদেশ
  • করোনার প্রকোপ নিম্নমুখী অস্ট্রেলিয়ায়, ইতালি ও ইংল্যান্ডের পরিস্থিতি খারাপ!
Image

করোনার প্রকোপ নিম্নমুখী অস্ট্রেলিয়ায়, ইতালি ও ইংল্যান্ডের পরিস্থিতি খারাপ!

সিডনি ও ইংল্যান্ড, ৯ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ায় করোনার প্রকোপ কিছুটা কমলেও, ইতালি ও ব্রিটেনের মতো দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ০১৭ জন, মৃত্যু হয়েছে ৬৯ জনের। অস্ট্রেলিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৮০৮,৪৫৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭১ জনের এবং সুস্থ হয়েছেন ২,৪৬৬,২৫৪ জন।

ইতালির করোনা-পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। মাঝেমধ্যেই বৃদ্ধি হচ্ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুতেও রাশ টানা যাচ্ছে না। ইতালিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১.০১ লক্ষের বেশি, মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯৩ জনের। ইতালিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৭৬৫,৭৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৫১২ জনের। ইতালিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯,৬৮৮,৪৫৫ জন।

ব্রিটেনের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ৩১৪ জনের। ব্রিটেনে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৯৩২,৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৬৭৭ জনের। ব্রিটেনে সুস্থতার সংখ্যা বেড়ে ১৫,৪৯৩,৫৮০-তে পৌঁছেছে।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top