News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • অখিলেশ জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে, দাবি মমতার
Image

অখিলেশ জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে, দাবি মমতার

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি স)। অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। লখনউয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে লড়ছে না তৃণমূল। তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের আমন্ত্রণে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে। ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি। হাথরাসের ঘটনার জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবে। উন্নাওয়ের ঘটনার জন্য আগে ক্ষমা চাও।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন? তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা। কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top