News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে মুসলিমদের প্রতি ঘৃণা মূলধারায় পরিণত হয়েছে : ওমর আব্দুল্লাহ
Image

ভারতে মুসলিমদের প্রতি ঘৃণা মূলধারায় পরিণত হয়েছে : ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকে ‘হিজাব’ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে ওমর আব্দুল্লাহ বলেছেন, ভারতে মুসলিমদের প্রতি ঘৃণা স্বাভাবিক হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ওমর আব্দুল্লাহ।

ওই ভিডিও-তে দেখা যায় কর্ণাটকের কোনও একটি কলেজে গেরুয়া স্কার্ফ পরা কিছু পুরুষ ‘হিজাব’ পরা এক মহিলাকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে। ওই ভিডিওর প্রেক্ষিতে ওমর আব্দুল্লাহ টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে লিখেছেন, “এই পুরুষরা কতটা সাহসী এবং একজন একা তরুণীকে টার্গেট করছে….মুসলমানদের প্রতি ঘৃণা বর্তমানে ভারতে সম্পূর্ণরূপে মূলধারায় পরিণত হয়েছে এবং স্বাভাবিক হয়েছে।” ভিডিওটি ট্যাগ করে ওমর আরও লেখেন, নিজেদের বৈচিত্র্য উদযাপন করে এমন দেশ আর নেই ভারত।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top