News Flash

  • Home
  • দেশ
  • Navjyot Singh Sidhu : পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার আগে সিধুর বার্তা রাহুলকে
Image

Navjyot Singh Sidhu : পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার আগে সিধুর বার্তা রাহুলকে

চণ্ডীগড়, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই কংগ্রেস পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে। তার আগে রবিবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নভজ্যোৎ সিং সিধু। তিনি টুইট করে বলেছেন, দল যা সিদ্ধান্ত নেবে তিনি মেনে নেবেন। সিধু লিখেছেন, “সঠিক সিদ্ধান্ত ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। আমাদের নেতা রাহুলজিকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এদিন লুধিয়ানায় ভার্চুয়াল জনসভা করবেন রাহুল। কংগ্রেসের পঞ্জাব শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরি বলেন, সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেন রাহুল। একটি সূত্রে শোনা যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে ফের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে।

কিছুদিন আগে কংগ্রেস ফোন কলের মাধ্যমে সমীক্ষা করেছিল, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে পঞ্জাবের মানুষ পছন্দ করছেন। সিধু সম্প্রতি চান্নির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এমন কাউকে বাছা উচিত, যিনি সৎ।
আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভা ভোট হবে পঞ্জাবে। গণনা হবে ১০ মার্চ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top