News Flash

Image

Arrested : যোরহাট ও ধিঙে পুলিশি হানায় বিপুল পরিমাণের উদ্ধার ড্ৰাগস, গ্রেফতার চার

যোরহাট (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : যোরহাট এবং নগাঁও জেলার ধিঙে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের ড্রাগস। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার মাদক কারবারিকে।

আজ রবিবার যোরহাটের ডিএসপি মামণি হাজরিকা জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে জেলার পশ্চিমাঞ্চলে পুলিবর থানার ওসি চিত্তরঞ্জন বুঢ়াগোহাঁই সহ পুলিশের দল নিয়ে ড্রাগস-বিরোধী আভিযান চালান তিনি। অভিযান চালিয়ে ড্ৰাগস সহ দুই যুবককে আটক করেন তাঁরা। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে, জানান ডিএসপি মামণি হাজরিকা।

তিনি জানান, ধৃত দুই যুবক সঞ্জীব দাস (২০) এবং নন্দকিশোর সাহা (২২) পশ্চিম যোরহাটের পুলিবর থানার অন্তৰ্গত পানিচকুয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে এরা পশ্চিম যোরহাটের বিভিন্ন এলাকায় গোপনে ড্ৰাগসের কারবার চাসাচ্ছিল। গতকাল রাতে তাদের হেফাজত থেকে সন্দেহজনক ব্রাউন সুগার ভরতি ১৭টি কন্টেনার এবং দুটি সাবান কেস বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, ধৃতদের জেরা করা হচ্ছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও মাদক কারবারিকে শীঘ্রই জালে তুলবে পুলিশ।

এদিকে, গতকাল নগাঁও জেলার অন্তর্গত ধিঙেও প্রচুর পরিমাণের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ধিং থানার ওসি মিঠু দাসের নেতৃত্বে পুলিশের দল শনিবার সকালে রঙিয়ার স্লুইসগেট এবং দক্ষিণ কলাডুবা থেকে দুই নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ড্ৰাগস কারবারি দুজনকে রফিকুল হুসেন এবং বাহারুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে। তাদের হেফাজত থেকে হেরোইন ভরতি সাবান কেস সহ একটি হিরো হুন্ডা বাইক বাজেয়াপ্ত করেছেন ওসি মিঠু দাস

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top